মোঃ মিজানুর রহমান
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য -প্রযুক্তি যে অবদান রাখছে তার জন্য বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়নে অবস্থিত। ১৯৯৩ খ্রীঃ মহাবিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। তারপর ১৯৯৮ খ্রীঃ ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে মহাবিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শাখাসহ ৩টি বিভাগে এবং ডিগ্রী পর্যায়ে বিএ, বি,এসএস, বি,বি,এস ও বি,এস-সি তে প্রায় ২০০০ (দুই হাজার) এর অধিক ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে মহাবিদ্যালয়টি উন্নতির দিকে ধাবিত হচ্ছে। মহাবিদ্যালয়ের এইচ,এন,সি এবং ডিগ্রী (পাস) পর্যায়ের ফলাফল অত্যন্ত সন্তোষ জনক। পরপর কয়েক বছর মহাবিদ্যালয়টি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জেলার ভালো প্রতিষ্টান হিসাবে সুনাম অর্জন করেছে। যাদের প্রচেষ্ঠা, অনুপ্রেরণা ও সহযোগিতায় প্রতিষ্টানটিকে বর্তমান অবস্থানে পৌঁছানোর জন্য বিশেষ করে গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী,ছাত্র- ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগনসহ তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিষ্টানটির উন্নতির জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
