Skip to main content

ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়

স্থাপিতঃ ১৯৯৩
MPO কোডঃ ৮৮০৬০৬৩২০১EIIN নংঃ ১২২৪৫৪

আমাদের সম্পর্কে

বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে বিজ্ঞানের ব্যাপক উন্নতির যুগে আবহমান শিক্ষা প্রবাহ যখন দেশ দেশান্তরে আলোড়ন সৃষ্টি করে, সেই সময়েও কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী উপজেলাধীন ভিতরবন্দ ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা অর্জনে প্রতিবন্ধকতা থাকাবস্থায় তৎকালীন সময়ে ভিতরবন্দ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মরুহুম আজিজার রহমান ভিতরবন্দ ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে আসেন ভিতরবন্দ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ । চেয়ারম্যান মরুহুম আজিজার রহমান কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৬/০৭/১৯৯৩  তারিখে একটি জরুরী সভা আহবান করেন।  সভায় মরুহম কে,এম, সেকেন্দার আলী মাস্টার  সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সুধীবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে তৎকালীন চেয়ারম্যান মরহুম আজিজার রহমানকে সভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটি ০৬/০৮/১৯৯৩ তারিখে ভিতরবন্দ ইউনিয়নসহ কালীগঞ্জ, নুনখাওয়া, নারায়নপুর, হাসনাবাদ, ভোগডাঙ্গা, ঘোগাদহ, পাচগাছি ও যাত্রাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে সুধী সমাবেশের আয়োজন করেন। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজ প্রতিষ্ঠার মহতী উদ্যোগকে সমর্থন করে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই আর্থিক সহায়তা  প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কলেজের নাম “ভিতরবন্দ মহাবিদ্যালয়” হিসাবে নামকরণের সিদ্ধান্তসহ কলেজের দাপ্তরিক কার্যক্রম ভিতরবন্দ পল্লী স্বাস্থ্যকেন্দ্রের  একটি কক্ষে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কলেজ প্রতিষ্ঠার স্বপ্নকে বেগবান করার লক্ষ্যে একজন দক্ষ অধ্যক্ষ হিসেবে মরহুম ইব্রাহীম আলী ০৭/০১/১৯৯৩ তারিখে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ১০/০৮/১৯৯৩ তারিখে কলেজ প্রস্তুতি কমিটির সভা আহবান সাপেক্ষে ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষ হতে কলেজের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করেন। কলেজের উচ্চ মাধ্যমিক শাখা রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ০১/০৭/১৯৯৩ তারিখে মঞ্জুরী প্রাপ্ত হয়ে ০১/০৫/১৯৯৩ তারিখে এমপিওভুক্ত হয় এবং ডিগ্রি পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৬/০৩/১৯৯৯ তারিখে অধিভুক্তি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ইব্রাহীম আলী সাহেবের বিদায়ের পর ০১/০৪/১৯৯৮ তারিখে জনাব মোঃ জয়নুল হোসেন সরকার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৩০/০৬/২০১৬ তারিখে তাঁর কার্যকাল  শেষ করেন। বর্তমান অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান বুলবুল ০১/১১/২০১৬ তারিখে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর অদ্যাবধি নিষ্ঠা ও সুনামের সহিত দক্ষ গভর্ণিং বডি এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী  দ্বারা কলেজটি  পরিচালনা করে আসছেন। ২০১১ সাল থেকে কলেজটিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র চালু আছে।

আমাদের মিশন

আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের চিন্তা, বিচার, এবং সমাজে মর্যাদামূলক নাগরিকত্ব প্রতিষ্ঠান করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষা শক্তির একটি প্রকরণ এবং এটি সকল সমস্যার প্রতি প্রভাব ফেলতে পারে। আমরা প্রতিটি ছাত্রছাত্রীর উচ্চতম দক্ষতা এবং নৈতিক মূল্যগুলির বিকাশে মুল্যবান শিক্ষা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি। এছাড়াও আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মাধ্যমে একটি উন্নত সমাজ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি, যাতে তারা সকল জাতি, ধর্ম, জাতি, লিঙ্গ বা বর্গের সাথে মিলিত ভাবে একটি সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

আমাদের অন্যতম লক্ষ্য হলো একটি উজ্জ্বল, সৃজনশীল, আত্মনির্ভর এবং নৈতিক মূল্যবান সমাজ তৈরি করা, যেখানে প্রতিটি ছাত্রছাত্রী তাদের শ্রেষ্ঠ সংস্কার, শিক্ষা এবং প্রশাসনের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে পারে।

আমাদের ভিশন

আমাদের ভিশন হলো একটি সৃজনশীল, বিজ্ঞানময়, এবং নৈতিকভাবে উন্নত সমাজ গঠন করা, যেখানে শিক্ষার প্রক্রিয়ায় প্রতিটি ছাত্রছাত্রীর সামগ্রিক উন্নতি হবে। আমরা একটি বিজ্ঞান নির্ভর সমাজ নির্মাণের সহায়ক হতে চাই, যা প্রতিটি ছাত্রছাত্রীর চিন্তা, চরিত্র এবং আদর্শ উন্নত করতে সাহায্য করবে।

আমাদের অর্জন সমূহ

আমাদের অর্জন সমূহ--

অধ্যক্ষের বাণী

mujib

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য -প্রযুক্তি যে অবদান রাখছে তার জন্য বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভিতরবন্দ

সভাপতির বাণী

mujib

জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নততর করতে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে

বাংলাদেশের জাতীয় সঙ্গীত

লোকেশন